Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

দিরাই প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

বুধবার (৩০ মে) সকালে উপজেলার রাজানগর গ্রামের বড় হাটির নিজ বাড়ি থেকে তোফায়েল মিয়া (২৫) নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এস আই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফায়েলকে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সারাদেশের ন্যায় দিরাই থানা পুলিশও নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.