Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

হবিগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় লাখাই মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (৩০ মে) হবিগঞ্জ সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উমেদনগর থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হল, উমেদনগর গ্রামের শহীদ মিয়ার পুত্র আসাদ মিয়া ও একই গ্রামের তার চাচাত ভাই মোতাব্বির হোসেন। পরে বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এসময় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন আসাদ মিয়া।

জবানবন্দিতে তিনি জানান, তার কাছে একটি মাস্টার চাবি রয়েছে। এ মাস্টার চাবি দিয়ে যে কোন সাইকেল সে চুরি করতে পারে।

উল্লেখ্য, গত ২৪ মে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর একটি সিডিআই মোটর সাইকেল শহরের পিটিআই রোড এলাকা থেকে চুরি হয়। এ ব্যাপারে তিনি সদর থানায় মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.