কমলগঞ্জ প্রতিনিধি | ৩১ মে, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ঝুঁকিপূর্ণ কন্যা শিশু ও মায়েদের নিয়ে প্রচার অভিযান উপলক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ মে) বিকাল ৩টায় আদমপুরস্থ সংগঠনের সিডিপি (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ সিডিপি ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদাল হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, শাহীন আহমদ, শিক্ষক আব্দুল বশির ও গুড নেইবারস বাংলাদেশের কমলগঞ্জ কেন্দ্রের শিক্ষা সংরক্ষণ কর্মকর্তা মর্নিং টন।
আলোচনা সভায় ৫০ জন মা ও ৮ম থেকে ১০ম শ্রেণি পড়ুয়া ৫০ জন ছাত্রী ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ আলোচনা থেকেই উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার অভিযান চালাবেন।