Sylhet Today 24 PRINT

উজ্জ্বল তরুণ সংঘ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৫

দক্ষিণ সুরমায় উজ্জ্বল তরুণ সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে ৫ম তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন। উপজেলার ১নং মোল্লার গাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাও বাজার সংলগ্ন মাঠে ৫দিন ব্যাপী ৫ম তাফসিরুল কোরআন মাহফিলের  বৃহস্পতিবার ছিল শেষ দিন

তাফসিরুল কোরানের শেষ দিন শেখের মোকাম জামে মসজিদের ইমাম ও খতিব কারী বশীর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ঢাকা তাহিরপুরী নুরে মদিনা তাহফিজুল কোরআন মডেল একাডেমির পরিচালক মাওলানা দেলোওয়ার হোসেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা কাওছার আহমদ হাছানী, বি.বাড়িয়া। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মঞ্জুর বিন সিরাজ বরইকান্দি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.