Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে বড়লেখা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াৎ সনি, প্রভাষক মোশারফ হোসেন সবুজ, ওয়াহিদুর রহমান অপু, প্রধান শিক্ষক দিপক নন্দী, মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থী, ৪ জন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, ৪ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, ৩ জন ক্রীড়া বিষয়ক শিক্ষক এবং ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.