Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

হবিগঞ্জে দু’টি রেস্টুরেন্ট ও একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার অলিপুর শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, অভিযানে খাদ্যে রঙ ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১৫ হাজার, নোংরা পরিবেশের জন্য আরীফ রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে নিউ দিগন্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.