Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে ডাকাত সন্দেহে আটক ২

আজমিরীগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০১৮

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দুই ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার শিবপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছমির উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২) ও একই উপজেলার বড়ইউড়ি গ্রামের নাঈম উদ্দিনের ছেলে শাকীল মিয়া (২০)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাতে সংঘবদ্ধ ডাকাত দল শিবপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলেন দুই সদস্যকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.