Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি |  ০১ জুন, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দিরাই উপজেলা গনমিলনায়তন হলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তীর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস, অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম সামছুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস, রেজুয়ান খান, আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, মেডিকেল অফিসার বিবেকানন্দ তালুকদার, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, কেয়ার জেএসকের তুলসী রানী ভৌমিক, পরিবার পরিকল্পনা বিভাগের মানদা তালুকদারসহ মাঠ পর্যায়ের সকল কর্মীবৃন্দ।

সিভিল সার্জন মাঠ পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করতে পরিবার পরিকল্পনা বিভাগের সকল মাঠ কর্মীকে আরও যত্নবান হওয়ার আহবান জানান ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.