Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে একই রাতে দুই ফার্মেসীতে চুরি

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জুন, ২০১৮

সিলেটের ওসমানীনগরে একই রাতে দুটি ফার্মেসীতে চুরি সংগঠিত হযেছে। গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ালাবাজারে জুহি ও উষা ফার্মেসীতে এ চুরির ঘটনাটি ঘটে।

জুহি ফার্মেসীর মালিক মুকিত মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দোকানের চালার টিন কেটে চুরেরা ভেতরে প্রবেশ করে নগদ ৩০ হাজার টাকা, ফ্লেক্সিলোডের একটি মোবাইল ও কিছু ঔষধ নিয়ে যায়। শুক্রবার সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। একই কায়দায় চুরেরা পাশের উষা ফার্মেসীতে ঢুকে নগদ ১৫ শ’ টাকা ও কিছু ঔষধ লুট করে নিয়ে যায়। চুরির খবর পেয়ে শুক্রবার বিকেলে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা চুরি হওয়া ফার্মেসী দুটি পরিদর্শন করে।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.