Sylhet Today 24 PRINT

রাজনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ জুন, ২০১৮

মৌলভীবাজারের রাজনগরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে রাজনগর থানার উপ-পরিদর্শক রাহুল আমিন জানান, রাস্তার পাশের একটি খালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.