Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভটের মিল নামক এলাকায় বাসায় চাকায় পিস্ট হয়ে উত্তম ভট্টাচার্য (৫০) নামে এক এনজিও কর্র্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত উত্তম ভট্টাচার্য কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের সুবির ভট্টাচার্যের ছেলে।
 
কমলগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬ নাম্বারের বাসটি মৌলভীবাজার যাবার সময় সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীবাজারের অদুরে ভটের মিল এলাকা অতিক্রম করছিল। হঠাৎ বাসটি খড় পরিবহন করা একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঠেলা গাড়ীর সামনে থাকা কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের উত্তম ভট্রাচার্য্য পিংকু বাসের চাকার নিচে পড়ে যান। তখন চালক বাস না থামিয়ে প্রায় ১০-১৫ হাত জায়গা উত্তমকে থেথলিয়ে নিয়ে যান।

এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়। নিহত উত্তম সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ওসি নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.