Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের যুগপূর্তি পালন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ জুন, ২০১৮

‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’ হাটি হাটি পা পা করে প্রায় ১৩ বছরে পদার্পণ করেছে। ২০০৫ সালের ০১ জুন আর্থ-মানবতার সেবার লক্ষ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

শুক্রবার (১ জুন) রাতে ১৩ বছরে পদার্পণ করলেও রাতে সিলেটের বিশ্বনাথের পালেরচকস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রথম যুগপূর্তি অনুষ্ঠান পালন করেনে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’ নেতারা।

এর আগে যুগপূর্তি উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ক্বারী নাজিম উদ্দিন।

‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের উপস্থাপনায় যুগপূর্তি উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আতিকুর রহমান আতিক ও শফিক আহমদ পিয়ার।

ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী ও সাবেক মেম্বার রমজান আলী, বিশ্বনাথ উপজেলা সুজন’র যুগ্ম-সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশুগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুস শহীদ, সংগঠক তাজুল ইসলাম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রুহিন মিয়া, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, মহিলা সম্পাদক হালিমা বেগম, সদস্য বকুল মিয়া, সাহনাজ মিয়া, ফরহাদ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.