Sylhet Today 24 PRINT

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সিটি নির্বাচনের লক্ষ্যে সিলেটে সুজনের সভা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৮

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুজন সুশাসনের জন্য নাগরিক সিলেট জেলা কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ জুন) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল হালিম, জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, হাসিনা মহিউদ্দিন,  লক্ষীকান্ত সিংহ, ফয়সল আহমদ বাবলু, আামিনুল ইসলাম, আহসানুল হক, আমিন তাহমিদ, তামান্না আহমেদ, মিজানুর রহমান, কাওছার আহম্মদ, কয়েছ আহমদ, কামাল আহমেদ, মারুফুজ্জামান, দিলোয়ার হোসেন, রুপক দে, বদরুল আহমেদ, আখলিমা আক্তার, ইমরান উদ্দিন, ইউসুফ আলী, আতিউর রহমান, এ মুইদ চৌধুরী, সালেহ আহম্মেদ, আফজাল হোসেন, নজমুল হোসেন, ইকবাল হোসেন, শ্যামা নন্দ দাস, আব্দুল আলীম, মমিনুল হক ফাহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের এখন একটাই দাবি অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন। তাই সুজনের সকল সদস্যকে সতর্কভাবে কাজ করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটির সদস্যদের জাগাতে হবে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।

সভায় বক্তারা প্রার্থীদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান, প্রার্থীদের দাখিল করা তথ্য ভোটারদের মাঝে তুলে ধরা, লোকসংগীতের মাধ্যমে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিতকরণে সচেতনতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.