Sylhet Today 24 PRINT

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ব্রিকফিল্ডের পাহারাদার নিহত

বড়লেখা প্রতিনিধি |  ০২ জুন, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেলের ধাক্কায় অনুকুল দাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২ জুন) বিকেল তিনটায় উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামে এবিসি ব্রিকফিল্ডের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত অনুকুল দাস বর্ণি ইউনিয়নের শিলকুরা গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। তিনি এবিসি ব্রিকফিল্ডের পাহারাদার ছিলেন।

স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল অনুকুল দাসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.