Sylhet Today 24 PRINT

মহানগর ছাত্রলীগের ৩টি ওয়ার্ড কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ২৬ জুন, ২০১৫

সিলেট মহানগর অধীনস্থ ছাত্রলীগের আরো ৩টি কমিটির অনুমোদন দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও সাধারণ সম্পাদক এমরুল হাসান। 

গতকাল ২৬জুন শুক্রবার সিলেট মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, ৩নং ওয়ার্ড সভাপতি কামাল আহমেদ নাহিদ, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান রাব্বি, ২০নং ওয়ার্ড সভাপতি আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইরাস মাহমুদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড সভাপতি মুর্শেদুল ইসলাম রাশিক, সাধারণ সম্পাদক আবুল হাসান খান তুষার। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.