Sylhet Today 24 PRINT

কান্দিরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০১৮

সিলেটের সদর উপজেলার কান্দিরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল আহাদ ফকির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার (২ জুন) উপজেলার কান্দিরগাঁওয়ে বাঘারপার গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

ওসি শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল শান্ত রাখতে সেখানে বিপুল সংখ্যক মোতায়েন হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.