Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৮

সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেলের ধাক্কায় ছমিরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের পিঠাকরা গ্রামের জাহির চৌধুরীর স্ত্রী।
 
শনিবার (২ জুন) রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের কাদুয়ার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.