Sylhet Today 24 PRINT

উন্নয়ন ধরে রাখতে হলে নৌকার বিকল্প নেই: মিসবাহ সিরাজ

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে সিলেট-২ আসনে ‘শফিক চৌধুরী’কে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। আর সারা দেশে শফিক চৌধুরীর মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কাজেই সিলেট-২ আসনের উন্নয়ন ধরে রাখতে হলে নৌকার কোন বিকল্প নেই।

বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত বাবুল আখতার সম্পর্কে মিসবাহ উদ্দিন বলেন, যে কোন দলে অনেক নেতাই থাকেন, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক নেতারাই ত্যাগী ও নিষ্ঠাবান হয়ে থাকেন। আর প্রয়াত বাবুল আখতার হচ্ছেন সেই ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের একজন।

শনিবার (২ জুন) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এবং সদ্য প্রয়াত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম-আলতাব হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, যুক্তরাজ্যের নিউহাম আ’লীগের সভাপতি মোবারক হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আলী আমজদ, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অর্থ-সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য শেখ মো. আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ধর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.