Sylhet Today 24 PRINT

বেতন ও বোনাসের দাবিতে সুনামগঞ্জে রেস্টুরেন্ট শ্রমিকদের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৮

রমজান মাসের পূর্ণ মজুরি ও উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।

রোববার (৩ জুন) দুপুরে সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাজাহান কবির, হোটেল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক লিলু মিয়া, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কার্যনিবাহী কমিটির সদস্য শুধাংশু রঞ্জন মজুমদার, ছয়দুল ইসলাম, বারকী শ্রমিক সংঘের সভাপতি নাসির মিয়া, সহসভাপতি নজরুল ইসলাম, হকার শ্রমিক সংঘের সদস্য বিনন্দ্র কর, রহমত আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘শ্রমিকরা ১২-১৩ ঘণ্টা কাজ করার পরও ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের মজুরি দিতে কষ্ট হয় মালিকদের।’ তারা এবারের ঈদে সকল হোটেল, রেস্টুরেন্ট মিষ্টি, বেকারি শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস দাবি করেছেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.