Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সরকারি কলেজে ধর্মঘট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অযৌক্তিক’ ফি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয় ৭০০ টাকা ফি এর পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানার বিজ্ঞপ্তি পেশ করার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে ধর্মঘট পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজে অনার্স ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়।

রোববার (৩ জুন) দুপুর ১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে করে সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থী আসাদ মনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, মলয় চন্দ্র কর, মনির হোসেন দুর্জয়, শাহ কামাল সাজু, শাহ জামাল, সাকিব আহমেদ, ইদ্রিছ, রাজিয়া, সুলতানা, স্বর্নালী, ইয়াসমিন, রুমা প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ধরণের পরিহাস শুরু হয়েছে, তা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দেবার জন্য। যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।’

বক্তারা অবিলম্বে ফি কমানোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.