নিজস্ব প্রতিবেদক | ০৩ জুন, ২০১৮
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের বন্দরবাজারে অবস্থিত দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া ও এরশাদ মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও অন্য একটি প্রতিষ্ঠানকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা।