Sylhet Today 24 PRINT

সিলেটে ১১ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০১৮

সিলেট নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাব-৯ পরিচালিত মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ জুন) রাত ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের দুইটি বিশেষ দল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলমের সমন্বয়ে সিলেট মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য রাখা ও মাদক সেবনরত অবস্থায় ১১ মাদক সেবনকারীকে গ্রেফতার করে ৭ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর থানাধীন আদার বাজার এলাকার লাল মিয়ার ছেলে শহীদ মিয়া (৪০), জকিগঞ্জ উপজেলার পলাশপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে মো. দুদু মিয়া (২৭), মোগলাবাজার থানাধীন হাসেমপুর গ্রামের সুশান্ত বাবুর ছেলে রুনু মিয়া (২৮), নেত্রকোনা সদর উপজেলার চাঁনগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে পারভেজ (২৮), ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫), দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর গ্রামের ছালেকের ছেলে মো. শরীফ (২৪), মোগলাবাজার থানাধীন আলিনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. শওকত আলী (২৪), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন নাগেরগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ইমন শাহ, গোয়াইনঘাট উপজেলার ধুপাগোল গ্রামের মৃত ময়নার ছেলে মো. সুমন (২০), বগুড়ার সারেকান্দী গ্রামের মো. খালেকের ছেলে মো. মুন্না মিয়া (২১) ও চাঁদপুর সদর উপজেলাধীন ফরিদগঞ্জ গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম (১৮)।

দণ্ডপ্রাপ্ত সবাইকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.