দিরাই প্রতিনিধি | ০৫ জুন, ২০১৮
দিরাই উপজেলার টুক-দিরাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৪ জুন) দুপুরে টুক-দিরাই গ্রামের করম মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তায় সৌরবিদ্যুৎ এর খুঁটি স্থাপন করার সময় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।
আমজাদ হোসেন সাকিতপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ সময় তার সাথে থাকা দিরাই কলেজ গেইট এলাকার বাসিন্দা কদর মিয়ার ছেলে জয় মিয়া (২২) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিয়াস দেব বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।