Sylhet Today 24 PRINT

এক বছরের মধ্যে হাওরপাড়ের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে: জয়া

দিরাই প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৮

ফাইল ছবি

সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশেষ করে হাওরপাড়ের শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। আগামী এক বছরের মধ্যে হাওরপাড়ের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

রোববার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, রায়হান মিয়া, ইকবাল সরদার, ইউপি সদস্য জাবেদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.