গোয়াইনঘাট প্রতিনিধি | ০৫ জুন, ২০১৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুন) বিকেলে স্থানীয় মামার বাজারস্থ জাফলং ইন রেস্টুরেন্টে পূর্ব জাফলং ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও পূর্ব জাফলং বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহ পরান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রব্বানি, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক রবি খান, বিএনপি নেতা মজির আহমদ, আব্দুল কাদির, ডা. নুর মোহাম্মদ, যুবদল নেতা জিয়াউল খান জিয়ারত, সুলতান আহমদ, মাসুদুল আলম রানা, নুরুল হক, করিম মাহমুদ লিমন, অংশু গোষাই রানা, ছাত্রদল নেতা জাহিত খান, মিজানুর রহমান হেলোয়ার, আব্দুল লতিফ মির্জা, আনোয়ার হোসেন, সোহেল আহমেদ, হাসান আহমেদ, আব্দুর রহিম, আব্দুছ ছাত্তার, ইসমাইল হোসেন, উপজেলা জিসিসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।