নবীগঞ্জ প্রতিনিধি | ০৫ জুন, ২০১৮
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও ম্যাক্সির চাপায় দুবাই প্রবাসী গোলজার মিয়া (৪২) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুন) বিকেল ৫টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলজার মিয়া ওই ইউনিয়নের জিয়াদিপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র।
জানা যায়, সোমবার বিকাল ৫টায় ঢাকাগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ ১৫-২৩৩৬ পথিমধ্যে মডেল বাজার নামক স্থানে পথচারী গোলজার মিয়াকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শেরপুরগামী ম্যাক্সি তাকে আবারও চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।