Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে রায়হান সভাপতি, সোহাগ সম্পাদক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৮

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রায়হান উদ্দিনকে সভাপতি ও আব্দুল কাদির সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুর রহমান হাবিবকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি লিপসন খান ও ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইউসুফ ফরহাদ, আজিজুর রহমান সৌরভ ও সাদিকুর রহমান স্বপন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.