Sylhet Today 24 PRINT

নগরীর পড়শী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০১৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে সিলেটে পড়শী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুন) বিকেলে নগরের বন্দরবাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, বিকেলে নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে পড়শী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এছাড়া জেল রোডের জালালাবাদ মসলা মিলে অভিযান চালিয়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর ও বিএসটিআই’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.