Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা ছাত্রদলে রুবেল সভাপতি, সোহান সম্পাদক

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৮

মৌলভীবাজার জেলা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রুবেল মিয়াকে সভাপতি ও আকিদুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ইমামুল হক রিপনকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম চৌধুরী সাহান, গোলাম হাসান চৌধুরী ঝুমা এবং শাহ আলম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.