Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ জুন, ২০১৮

সিলেটের ওসমানীনগরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তুহিদা বেগম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু তুহিদা উপজেলার আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে মারুফা বেগম (৬) নামে আরেক শিশু। মারুফা একই গ্রামের জালাল মিয়ার মেয়ে।

এর আগে সকালে উপজেলার উসমানপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর শাখা বড়ভাগা নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়।

শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে শিশু দু’টি নিখোঁজ হয়। পরে দুপুরে তুহিদার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। মারুফার মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.