ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ০৫ জুন, ২০১৮
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আলোচিত কিশোর বলাৎকারের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
নজরুল ইসলাম মিফতার (মিফতার মেম্বার) (৫০) কে আসামি করে মঙ্গলবার (৫ জুন) মামলা দায়ের করা হয়। ভিকটিমের বাবা আবু মিয়া বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন । মামলা নং- ০৬/১৮।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যার পর ভিকটিম( ১৫) সিএনজি অটোরিকশা মাইজগাও শাখায় ভর্তির জন্য টাকা নিয়ে গেলে অভিযুক্ত মিফতার মেম্বার ভিকটিমকে বাড়িতে নিয়ে বলাৎকার করেন। এ মামলা দায়েরে স্বস্তি প্রকাশ করে উপযুক্ত বিচারের আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে।আমরা দ্রুত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।