Sylhet Today 24 PRINT

ছাতকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

ছাতক প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৮

ছাতকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) উপজেলা চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আবিদা আফসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, বিট ও বন কর্মকর্তা সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, পাউবো’র উপ সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.