মৌলভীবাজার প্রতিনিধি | ০৬ জুন, ২০১৮
মৌলভীবাজারে অজ্ঞাত এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মোরুজপুর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তাপস কুমার রায়।
তিনি জানান, রাস্তার পাশে লেইকের পানিতে গলিত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।