Sylhet Today 24 PRINT

দোয়ারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

ছাতক প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রাটি উপজেলার চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা মৈত্রেয়ী আচার্য, খাদ্য গুদামের ওসি এরএসডি অলক বৈষ্ণব, পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিস সহকারী সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুল ইসলাম, সমবায় অফিসার মো.আতাউর রহমান, ইউআরডিও প্রণব লাল দাস,মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.