গোয়াইনঘাট প্রতিনিধি | ০৬ জুন, ২০১৮
সিলেটের গোয়াইনঘাট মামলায় সাজাপ্রাপ্ত আফতাব উদ্দিন নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ জুন) রাতে উপজেলার আঙ্গারজুন গ্রামের নিজ বসতবাড়ি থেকে আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই খায়রুল বাশার। গ্রেপ্তারকৃত আফতাব একই এলাকার মৃত আশ্রব আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই খায়রুল বাশার, এ.এস.আই সুলেমান মিয়া সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ধৃত ব্যক্তিদের তার বাড়ী থেকে গ্রেপ্তারে সক্ষম হন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, ধৃত অপরাধী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে একটি মামলায় সাজা পরোয়ানা সহ সাতটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।