Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৫

মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল গনি জানান, সন্ধ্যায় কোর্ট  রোড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ওই নারীকে সিএনজি চালিত অটোরিকশা চাপা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.