Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ব্র্যাকের ইফতার মাহফিল

দিরাই প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৮

দিরাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) দিরাই পৌর শহরের ব্র্যাক কার্যালয়ের কনফারেন্স রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) শাহিদুল আলম, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, জাইকার উপজেলা সমন্বয়কারী আবুল হোসেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সমাজকর্মী রোকনুজ্জামান জহুরীসহ ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.