গোয়াইনঘাট প্রতিনিধি | ০৬ জুন, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটে দৈনিক যায়যায়দিনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৬ জুন) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি গোয়াইনঘাট প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
দৈনিক যায়যায়দিন এর গোয়াইনঘাট প্রতিনিধি ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা প্রতিটি বিষয়ে অপরাপর দৈনিকের ন্যায় দৈনিক যায়যায়দিনেও ওঠে আসছে। আমি জনপ্রিয় এ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, গোয়াইনঘাট সীমান্ত আহ্বান পত্রিকার উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সংবাদকর্মী মিনহাজ মির্জা, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহির উদ্দিন, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফয়জুল ইসলাম, দেলওয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, যুবলীগ নেতা হারুনুর রশিদ হেলাল, শ্রমিক লীগ নেতা রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা আইনুল হক, ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, আলাল আহমদ প্রমুখ।