Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ জুন) দুপুর ৩টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

ওসি জানান, অটোরিকশাটি পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানান তিনি।

তিনি সিলেটটুডে টোয়েন্টি ফোরকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানাতে না পারলেও নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুই জন যাত্রী ছিলেন বলে জানান।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.