Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎ কেন্দ্রে তার চুরি, গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি |  ০৬ জুন, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বজ্রপাত নিরোধক তার চুরি করার সময় সংঘবদ্ধ চক্রের ২ চোরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) রাতে নিরাপত্তা কর্মীরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার কোনার গাঁও গ্রামের ফরিদ খার ছেলে রতন খা (৩০) ও হবিগঞ্জ জেলা শহরের তেঘরিয়া গ্রামের গুগাই মিয়ার ছেলে গোলাপ মিয়া (৩৫)।

এ ব্যাপারে সিনিয়র নির্বাহী প্রশাসক শামসুর রহমান বাদি হয়ে বুধবার সকালে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, মঙ্গলবার গভীর রাতে শাহজিবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সীমানা প্রাচীর টপকিয়ে একদল চোর বজ্রপাত নিরোধক ৬০ মিটার তামার তার যার মূল্য লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরা আঁচ করতে পেরে সংঘবদ্ধ চক্রের ২ জনকে আটক করতে সক্ষম হন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.