Sylhet Today 24 PRINT

সিআইপি নির্বাচিত হলেন সিলেটের মাহতাবুর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

২০১৬ সালের বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে তিনি এই সিআইপি সম্মাননা পান।

মঙ্গলবার (৫ জুন) ঢাকায় একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তাকে সিআইপি কার্ড সম্মাননা প্রদান করেন।

এর আগে মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালেও সিআইপি নির্বাচিত হোন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.