Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৬ জুন) বিকাল ৫টায় উপজেলার ব্যস্ততম শহর শমশেরনগরে পত্রিকাটির ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু সভাপতিত্বে ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদ সাগ্নিক। আলোচনা সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান মারুফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই আয়াজ মাহমুদ, সমাজসেবক সিদ্দিকুর রহমান, ডা. নূরুল ইসলাম পুতুল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক সম্পাদক আব্দুল মোক্তাদির, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস কে দাস, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক রাজা, অঞ্জন রায় চৌধুরী, আলমগীর হোসেন, ফটিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.