Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) বিকালে জেলা সরকারি গণগন্থাগারের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা গণগন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. জালাল উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজ এবং মাদ্রাসার ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.