Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাস দুর্ঘটনা, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০১৮

হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ১ টার দিকে আলমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জের উদ্দেশ্যে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি শহরতলীর আলমপুর এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মহিবুর রহমান, সেবুল বেগম, জোসিয়া আক্তার, মাহবুবুর রহমান, হামিদা খাতুন, শারমিন আক্তার, শামছুজ্জামান, পাখি বেগম, ইসমাইল, মধু মিয়া, জমিলা খাতুন ও রহিমা বেগম সহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.