Sylhet Today 24 PRINT

সিলেটের তিন থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৮

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, এয়ারপোর্ট ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যায় এসএমপি কমিশনারের এক আদেশে এ রদবদল করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. আব্দুল ওয়াহাব।

নতুন আদেশে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেনকে এয়ারপোর্ট থানায় এবং এয়ারপোর্ট থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে কোতোয়ালী থানায় বদলী করা হয়েছে।

অপরদিকে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে এসএমপি ডিবিতে বদলী করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিবির পরিদর্শক আব্দুল কাইয়ুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.