Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকচাপায় ওয়ায়েস কুরুনী (৩৫) নামে সিএনজিচালিত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 স্থানীরা জানান, দুপুরে সালুটিকর এলাকা দিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ওয়ায়েস কুরুনী নিহত হন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার চালক। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.