Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতন: দুই পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৮

হবিগঞ্জে চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে রাতভর নির্যাতনের ঘটনায় দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত এসআইরা হলেন- হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রকিবুল ইসলাম ও এসআই আব্দুল মুকিত চৌধুরী।  বৃহস্পতিবার পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ মে) রাতে শহরের যশের আব্দা এলাকায় সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের বাসায় একদল পুলিশ ঢুকে তার ভাইয়ের প্রকেটে কয়েকটি ইয়াবা দিয়ে তাকে আটক করে থানায়  নিতে গেলে।  সাংবাদিক জীবনসহ তার পরিবারের লোকজন প্রতিবাদ করে। এসময় পুলিশ জীবনসহ তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায়।  তারপর রাত ভর জীবনের ওপর নির্যাতন করে। সকালে তাকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিষয়টি শুক্রবার সকালে জেলায় কর্মরত সাংবাদিকরা জানতে পেরে তাৎক্ষণিক দুপুরে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ করে।

এরপর শনিবার পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এর পর থেকেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জের কর্মরত গণমাধ্যম কর্মীরা  বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.