Sylhet Today 24 PRINT

টুকেরবাজার থেকে কিশোরী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০১৮

সিলেটের টুকেরবাজারের মৈয়ারচরস্থ নানাবাড়ী থেকে বন্দরবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গত বুধবার রাত ৯টা থেকে তাহমিনা আক্তার মৌরী (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে দক্ষিণ সুরমার দক্ষিণ কুশিঘাট এলাকার মৃত নেছার আহমদের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীর গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। পড়নে গোলাপী রংয়ের কামিজ ও কালো ওরনা ছিল।

এ ব্যাপারে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.