Sylhet Today 24 PRINT

নয়াসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি-অটোরিক্সা চালক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৫

সিলেটে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার(২৭ জুন) সকাল সাড়ে ৬টায় নগরীর নয়াসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম আলাল মিয়া (৩৫)। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের আরমজ আলীর ছেলে। সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজিচালিত অটোচালক আলাল বালাগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট আসেন। যাত্রী নামিয়ে দিয়ে তিনি নয়াসড়ক হয়ে ওসমানী বিমানবন্দর যাচ্ছিলেন। এসময় চৌহাট্টা থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলাল মিয়া নিহত হন।

পরে পুলিশ লাশ উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.