Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুন) ভোরে উপজেলার মহব্বত খানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইলিয়াছ আলী ওই গ্রামের ইসহাক আলীর ছেলে।

বানিয়াচং থানার ডিউটি অফিসার এএসআই জালাল আহমেদ বলেন, বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় ইলিয়াছ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তাকে আদালতে পাঠানো হবে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.